ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • আপডেট: Tuesday, September 22, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে রাজশাহীতে দিনব্যাপী উদ্দীপনামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার নগর ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নগরীর বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও একক নৃত্য—এই পাঁচটি বিভাগে ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

আয়োজনটি পরিদর্শনকালে রাসিকের সচিব মো. সোহেল রানা বলেন, নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসামান্য সৃষ্টিশীলতা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নগর ভবনে এক চমৎকার সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে।