ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম

কেন্দ্রীয় কমিটি ঘোষণায় রাজশাহীতে শ্রমিক দলের মিছিল ও র‌্যালি

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শীর্ষ পদে নতুন নেতৃত্ব নির্বাচন করায় রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও আনন্দ র‌্যালি করেছে রাজশাহী জেলা শ্রমিক দল।

মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য রুকুনুজ্জামান আলম।

পথসভায় রুকুনুজ্জামান আলম বলেন, ৯০-এর গণঅভ্যুত্থানের রাজপথের পরীক্ষিত সৈনিক ও স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং পরীক্ষিত, ত্যাগী ও বারবার কারাবরণকারী শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব নির্বাচিত করায় শ্রমিক দল আগের তুলনায় আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিক দল আওয়ামী লীগকে প্রতিরোধ এবং দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে আরও সক্ষম হবে বলে তাঁরা বিশ্বাস করেন।

সোনালী/জগদীশ রবিদাস