রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন ওই অজ্ঞাত ব্যক্তি।
পরে এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই পরদিন বিকেলে তাঁর মৃত্যু ঘটে।











