ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীর ৩ প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের সিদ্ধান্ত

  • আপডেট: Tuesday, September 22, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং বাইরে থেকে আসা দর্শনার্থীদের কাছে ঐতিহ্য তুলে ধরতে নগরীর তিনটি প্রধান প্রবেশপথে দৃষ্টিনন্দন তোরণ বা তোরণগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) তাদের নতুন উন্নয়ন পরিকল্পনার আওতায় এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে।

পরিকল্পনা অনুযায়ী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রাজশাহী শহরে ঢোকার মুখে তিনটি পৃথক বার্তা সংবলিত গেট তৈরি করা হবে। এর মধ্যে নাটোরের প্রবেশদ্বারে ‘শিক্ষা মহানগরীতে স্বাগতম’, নওগাঁর দিকে ‘শান্তির মহানগরীতে স্বাগতম’ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে ‘সবুজ মহানগরীতে স্বাগতম’ লেখা থাকবে।

আরডিএ কর্মকর্তারা জানান, এই দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নগরীর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি রাজশাহীর পরিবেশবান্ধব ও শিক্ষানগরী হিসেবে ভাবমূর্তিকে অনন্য মাত্রায় পৌঁছে দেবে।

সোনালী/জগদীশ রবিদাস