ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

রাজপথে মহানগর যুবদল: ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি

  • আপডেট: Tuesday, September 22, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাজশাহী মহানগর যুবদল।

মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর বাটার মোড়ে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী একত্রিত হয়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল জনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ১ম যুগ্ম-আহ্বায়ক রকিবুল হক টফি, যৌথ আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মাইনুল হক মিন্টু, সোহেল রানা, মুজিবুল হক মিলন, শ্যামল শেখ, শাহিন আক্তার সাঈদ ও সারওয়ার পারভেজ রকি।

এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর যুবদলের সদস্যবৃন্দ এবং মহানগরের অধীনস্থ বিভিন্ন ইউনিটের শত শত নেতা-কর্মী এতে অংশ নেন। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে সোনাদীঘির মোড় ও সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে আলুপট্টির মোড় প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

গোদাগাড়ী

গোদাগাড়ী প্রতিনিধি জানান, রাজশাহী রেল স্টেশনসহ দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী পৌর ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম।
পাবনা

এদিকে পাবনা প্রতিনিধি জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সোনালী /জগদীশ রবিদাস