লালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে চেক ডিজঅনার মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অসীম কুমার মণ্ডলকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধুপইল (হালদারপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অসীম কুমার মণ্ডল ওই গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে।
লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায় নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল ২৪ সেপ্টেম্বর এন আই অ্যাক্টের (চেক ডিজঅনার) একটি মামলায় তাকে এই সাজা প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











