ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

ইউসেপের জব কাউন্সেলিং ও অভিভাবক সমাবেশ

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: সিসিপি-বাওইয়া প্রোগ্রামের আওতায় ইউসেপ-বাংলাদেশের রাজশাহী অঞ্চলের উদ্যোগে মঙ্গলবার ‘জব কাউন্সেলিং, ও অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মূল উদ্দেশ ছিল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের সঙ্গে পরিচিত করা। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, নিয়োগ প্রক্রিয়া, চাকরির ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত আচরণ এবং কর্মক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা প্রদান করা। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে নিয়োগকর্তা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত থেকে কাউন্সেলিং ক্লাস পরিচালনা করেন, প্রাণ অ্যাগ্রো লিমিটেড নাটোর এর ম্যানেজার (এইচআরএম) বদরুল আমিন দেওয়ান এবং ম্যানেজার (এইচআরএম) বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লি: উজ্জ্বল হোসেন। তাঁদের উপস্থিতি শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং কর্মসংস্থান সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।

শিক্ষার্থীদের চাকরির আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ, নিজের যোগ্যতা ও দক্ষতা উপস্থাপন এবং কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের শুধু প্রশিক্ষণ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কো-অর্ডিনেটর, জব প্লেসমেন্ট ও ডাটাবেজ, সিসিপি-বাওইয়া প্রোগ্রাম, মহসিন আলি, সহকারী কো-অর্ডিনেটর, ট্রেনিং, মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, সিসিপি-বাওইয়া প্রোগ্রাম, আলাউদ্দিন, হেড অব টিভিইটি খানুজ্জামান, ডিসেন্ট এমপ্লয়মেন্টের টিম লিডার এবাদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে গুরুত্বপূণ বক্তব্য প্রদান করেন র্ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সোনালী/জগদীশ রবিদাস