ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী

  • আপডেট: Wednesday, November 4, 2026 - 9:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বুধবার ভূমিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মিনুকে এ দায়িত্ব প্রদান করা হয়।

রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক রোগী প্রতিদিন রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার মধ্যে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে হাসপাতালের ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন ও সেবার মানোন্নয়ন ঘটবে বলে আশা করছেন রোগী ও স্থানীয় সচেতন মহল।