রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জের নতুন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে মীর আশরাফ আলীকে। গত মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়।
মীর আশরাফ ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ বাড়ি বগুড়া সদর উপজেলায়। এর আগে তিনি রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
এদিকে রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চলতি বছরের ১১ জুলাই তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেছিলেন।











