ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

যুবকদের মাঝে বিনামূল্যে ইআইএম কোর্সের সনদ ও কাজের সরঞ্জাম বিতরণ

  • আপডেট: Wednesday, November 4, 2026 - 11:28 pm

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বসবাসরত বেকার যুবকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তিন মাস মেয়াদি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স (ইআইএম) ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সনদ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (এসটিটিআই) কেশরহাটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার ইনফরমেশন এন্ড রিসার্স অফিসার ড. ইমরুল আসাদ।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সংস্থার দক্ষ প্রশিক্ষক দ্বারা উপজেলার ২৫ জন বেকার যুবকের তিন মাস মেয়াদী সম্পূর্ণ বিনামূল্যে (অনাবাসিক) এই প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে সার্টিফিকেট এবং টুলবক্সসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজের সরঞ্জামাদি বিতরণ করা হয়।

কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করে সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম সংস্থার উৎপত্তি, বর্তমান অবস্থা এবং বাস্তবায়নরত কর্মসূচি সম্পর্কে ধারণা দেন। অতিথিরা তাঁদের বক্তব্যে জীবিকা উন্নয়নে এ ধরণের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, সরকারের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে এটি পরিপূরক ভূমিকা রাখবে।