ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

রাবি সমাজকর্ম বিভাগের প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান

  • আপডেট: Thursday, February 26, 2026 - 9:50 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের গবেষণা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান গতকাল বৃহস্পতিবার মমতাজউদ্দিন কলা ভবনের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হয়।

সমাজকর্ম বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান।

সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর গোলাম কিবরিয়া ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তৃতা করেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর শাহীদুর রহমান চৌধুরী। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ এই প্রশিক্ষণে সহযোগিতা প্রদান করে।