ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:24 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার।

মঙ্গলবার লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার ওসি শফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রয়োজনীয় দাবি তুলে ধরেন।