ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

পোরশায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট: Tuesday, November 24, 2026 - 10:26 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা/২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

গত সোমবার সকালে উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তফিজুর রহমান।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক সাগর আলী। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

পরে প্রধান অতিথি উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় অংশ গ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি ঘাটনগর ইউনিয়নের বাংধারার মোড়ে এডিপি এর অর্থায়নে নির্মিত কৃষক শেডের উদ্বোধন করেন।