ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় বিদেশি মদ ও নেশার সিরাপ উদ্ধার

  • আপডেট: Wednesday, November 4, 2026 - 11:17 pm

বাঘা প্রতিনিধি: বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও নেশাজাতীয় কাশির সিরাপের বড় একটি চালান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত করে উদ্ধার করেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৩ বোতল ইস্কাফ, ৩৯ বোতল উইন সেরেক্স কাশির সিরাপ, ৯ বোতল ওল্ড মঙ্ক রাম, ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি।

অভিযান পরিচালনাকারী দল আশপাশের এলাকায় তল্লাশি চালালেও এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত আলামত বাঘা থানায় সাধারণ ডাইরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে মাদকদ্রব্যের মালিক কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।