ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

উদ্যোক্তা সম্মেলনে সাইবার অপরাধ রুখে ই-কমার্সে তরুণদের আহ্বান

  • আপডেট: Thursday, October 29, 2026 - 11:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অনুষ্ঠিত হলো বাঘা উপজেলা উদ্যোক্তা সম্মেলন-২০২৬।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ৫০ জন অনলাইন উদ্যোক্তা, চাষি ও ব্যবসায়ীদের নিয়ে এ সম্মেলনে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশ ঘটে। ফোরামের লক্ষ্য, বাঘাকে মাদক ও ইমো হ্যাকিংয়ের মতো সাইবার অপরাধের দুর্নাম থেকে মুক্ত করে তরুণদের বৈধ ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করা। প্রতিপাদ্য ছিল: খাঁটি পণ্যের অধিকার, নিরাপদ হোক বাঘার বাজার।

সম্মলনে বক্তারা বলেন, সঠিক প্রশিক্ষণ পেলে তরুণরা স্মার্টফোন দিয়েই বাঘার আম ও খেজুরের গুড়সহ স্থানীয় পণ্য সারা দেশে বিক্রি করে লাখ টাকা আয় করতে পারবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) আব্দুল কুদ্দুস, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উদ্যোক্তা ফোরামের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাখেন সুলতান মহিউদ্দিন। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন রাতুল সরকার, জামিন উদ্দিন, রনি আহমেদ,আরিফা জেসমিন ও সোহানুর রহমান। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।