ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

ডেঙ্গুতে রামেক হাসপাতালে কৃষকের মৃত্যু, সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক

  • আপডেট: Tuesday, September 22, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল করিম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে তিনি মারা যান।

নিহত কৃষক চাঁপাইনবাবগঞ্জ জেলার পোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট ১২ জনের প্রাণহানি ঘটল।

বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং প্রতিদিন গড়ে বিশ থেকে ৩০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা জেলা থেকে প্রতিদিন ডেঙ্গু রোগী চিকিৎসায় এখানে আসছেন, যা উত্তরাঞ্চলের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি করছে।

সোনালী/জগদীশ রবিদাস