রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার
স্টাফ রিপোর্টার: ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য আজ শনিবার নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়েছে।
সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া ও কসবা ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সর্বশেষ দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। কাজ আগে শেষ হলে দ্রুত বিদ্যুৎ চালু করা হবে এবং সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।











