ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন রাসিক প্রশাসক

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক্সাম কেয়ার সেন্টারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং ভালো ফলাফলের পাশাপাশি দেশপ্রেম, সততা ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।

একই সঙ্গে নগরীতে খেলার মাঠ, ফুটসাল গ্রাউন্ড, নারীদের ক্লাব ও প্রবীণদের জন্য পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এক্সাম কেয়ার সেন্টারের পরিচালক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবির পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক এবং সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।