ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: ইয়াবা সেবনের দায়ে মো. মেহেদী হাসান (২২) নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, মেহেদী হাসান দাশপুকুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।

আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিনি দোষ স্বীকার করেন; পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত এ দণ্ডাদেশ দেন। নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।