ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১১:২২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীজুড়ে রেঞ্জ পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ২০২

  • আপডেট: Tuesday, September 22, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন জেলাগুলোতে পরিচালিত বিশেষ অভিযানে মোট ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সার্বিক অভিযানের চিত্র তুলে ধরা হয়। পুলিশ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৯৬ জন, বিভিন্ন সাজাপ্রাপ্ত ২০ জন এবং তদন্তাধীন মামলার অভিযুক্ত ৭৫ জন।

এছাড়া পৃথক অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও সেবিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা বাহিনী। ২৪ ঘণ্টার এই চিরুনি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সময়ে জেলাগুলোর থানায় মোট ৫৫টি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং এক হাজারেরও বেশি নাগরিককে প্রত্যক্ষ পুলিশি সেবা প্রদান করা হয়েছে।