ঢাকা | সেপ্টেম্বর ২৪, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাকাবে চালু হলো এনপিএসবি ও ‘বাংলা কিউআর’ ডিজিটাল সেবা

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে গ্রাহকদের তাৎক্ষণিক লেনদেনের সুবিধা দিতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

বুধবার রাজশাহী মহানগরীর আমানা বিগ বাজার ও ফ্লিটবাই সুপার শপে কেনাকাটার বিল সরাসরি পরিশোধের মাধ্যমে নতুন এই সেবার উদ্বোধন করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান।

এ সুবিধা চালুর ফলে রাকাবের গ্রাহকরা এখন থেকে অন্য যেকোনো ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি রাকাবের নিজস্ব ‘ব-ইধহশরহম অঢ়ঢ়’ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যান করে যেকোনো সুপারশপ ও দোকানে সরাসরি কেনাকাটার বিল পরিশোধ করা যাবে।

বছরের ৩৬৫ দিনই গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে এই সেবা গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাকাবের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদসহ আইসিটি সিস্টেম ও অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।