ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

রাসিকের বকেয়া কর ও ভাড়ায় সারচার্জ মওকুফ ঘোষণা

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সম্মানিত নগরবাসীকে বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন এবং বকেয়া দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুবিধা দেওয়া হয়েছে।

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়ার বকেয়ার ওপর ১৫% সারচার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

পাশাপাশি হাল পৌরকরের ওপর ১০% রিবেট এবং অন্যান্য ট্যাক্স, রেইট ও ফি প্রদানের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ১৫% সারচার্জ মওকুফ ও ১০% রিবেট প্রদান করা হবে।

নগরবাসীকে বিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে এই বিশেষ সুযোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে রাসিক কর্তৃপক্ষ।