ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

পবায় ৩ হাজার তাল ও দেবদারু বীজ রোপণ

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বড়গাছীতে পরিবেশ সুরক্ষা ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দিনব্যাপী বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বড়গাছী গ্রামের বিভিন্ন সড়কের পাশে ও খোলা জায়গায় ১ হাজারটি তাল বীজ এবং ২ হাজারটি দেবদারু বীজ রোপণ করা হয়।

বড়গাছী কৃষক ঐক্য সংগঠন, বড়গাছী নারী উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও উন্নয়ন সংস্থা ‘বারসিক’ যৌথভাবে স্থানীয় যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

ক্যাম্পেইনে অংশ নিয়ে পবা উপজেলা গ্রীন কোয়ালিশনের সভাপতি মোসা. রহিমা বেগম বলেন, তালগাছ আমাদের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি দিন দিন কমে যাচ্ছে, তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ।

বারসিকের প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ বরেন্দ্র গড়তে বারসিক ১০ লাখ বীজ ও চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই এলাকায় মোট ৩ হাজার বীজ বপন করা হলো।

অনুষ্ঠানে বড়গাছী কৃষক ঐক্য সংগঠনের সভাপতি মো. আব্দুল জাব্বার ও স্থানীয় কৃষক মো. রাইহান আলী জুয়েলসহ স্থানীয় যুব ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সোনালী/জগদীশ রবিদাস