ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

  • আপডেট: Friday, August 14, 2026 - 10:04 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে চুনিয়াপাড়ায় ১০৫ বিঘা জমিতে কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের স্থান এলাকা ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। গতকাল শুক্রবার দুপুরে তিনি পরিবার নিয়ে এসে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ভিত্তিক প্রকল্প গড়ে তুলতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে।

তিনি বলেন, গ্রামীণ জনপদের প্রকৃতির মধ্যে কৃষি ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি উন্নয়ন ঘটবে। কৃষি ও পর্যটনের মেলবন্ধন হতে পারে কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট’। কৃষিকে কেন্দ্র করে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করার পরিকল্পনা সত্যি প্রশংসনীয় এক উদ্যোগের সাফল্য কামনা করেন তিনি।

এসময় কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার, অর্থ বিষয়ক ডিরেক্টর সেলিম উদ্দিন, কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের মূল ডিজাইনার মামুন সারোয়ার, ডিরেক্টর শামসুজ্জামান ডালিম, সহকারী পরিচালক আশরাফুল ইসলাম রন্জু, মিডিয়া ব্যক্তিত্ব ডিএম সাকলায়েন ও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।