ঢাকা | মে ২১, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম

আরএমপি’র ১০১টি হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর

  • আপডেট: Thursday, May 21, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সভাকক্ষে আজ বৃহস্পতিবার সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় মোট ১০১টি হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ কমিশনার এসব উদ্ধারকৃত মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, বরং দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে। আরএমপির ১২ টি থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির ভিত্তিতে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন; আরএমপির মূখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমানসহ আরএমপির অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।