নগরীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর সিপিএসসি দল।
গত মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুস সালাম প্রামাণিক (৪৫)।
তিনি ইউনুস প্রামাণিকের ছেলে এবং তাঁর স্থায়ী ঠিকানা গাঁওপাড়া এলাকায়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।











