নগরীতে ভোরের আলোয় যুব ম্যারাথন, দুই শতাধিক তরুণের অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার: সুস্থতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে রাজশাহী মহানগরীতে যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙা থানা যুব বিভাগের উদ্যোগে নগরীর বালাজান স্কুল প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়।
আয়োজকেরা জানান, ম্যারাথনটি সিটি বাইপাস ও কাশিয়াডাঙার সামনের সড়ক হয়ে চারখুরার মোড় ঘুরে আবার বালাজান স্কুলে এসে শেষ হয়। এতে কাশিয়াডাঙা থানার বিভিন্ন পর্যায়ের প্রায় দুইশত তরুণ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির, ন্যাশনাল ডক্টর’স ফোরামের উপদেষ্টা এবং আসন্ন রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াডাঙা থানা আমির ফরিদ উদ্দিন আত্তার এবং থানা যুব বিভাগের সেক্রেটারি হাসানুজ্জামান হাসান।











