ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

পিজিসিএলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, হিসাব অনুমোদন

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:16 pm

প্রেস বিজ্ঞপ্তি: ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন খাতে ১৪২৭.২১১ এমএমসিএম গ্যাস বিক্রি করে করপূর্ব ২৩১.৫১ কোটি টাকা মুনাফা অর্জন করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল)। একই সময়ে জাতীয় কোষাগারে কোম্পানিটি ২২৬.৮৪ কোটি টাকা জমা দিয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩১.৪৬ শতাংশ বেশি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজারস্থ পেট্রোসেন্টারে পিজিসিএলের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হিসাব অনুমোদন দেয়া হয়।

পিজিসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমানের সভাপতিত্বে সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান ও কোম্পানির শেয়ারহোল্ডার  আব্দুল মান্নানসহ পরিচালনা পর্ষদের পরিচালক ও শেয়ারহোল্ডারেরা উপস্থিত ছিলেন।

কোম্পানির সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান শেয়ারহোল্ডারেরা।