ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে ৫৮টি পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র দিলেন সাবেক মেয়র মিজান

  • আপডেট: Sunday, October 18, 2026 - 11:11 pm

তানোর প্রতিনিধি: তানোর উপজেলার ৫৮টি পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়েছেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

২ দিনব্যাপী পূজামণ্ডপে গিয়ে কমিটির সভাপতিদের হাতে এসব তুলে দেন তিনি। এসময় পূজামণ্ডপের সভাপতি সম্পাদকসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনা এড়াতে এধরনের অগ্নিনির্বাপক যন্ত্র পেয়ে পূজামণ্ডপ কমিটির সদস্যসহ সকলেই সন্তোষ প্রকাশ করেন। এবিষয়ে তানোর পৌরসভার সাবেক মেয়র মিজান বলেন, দুর্ঘটনা এড়াতে তিনি নিজস্ব তহবিল থেকে এসব যন্ত্র উপহার হিসেবে দিলেন।