ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় পার্টির চেয়ারম্যান’র বাসভবনে হামলার প্রতিবাদে রাজশাহীতে সভা

  • আপডেট: Friday, October 16, 2026 - 9:33 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি রাজশাহী মহানগর শাখা।

নেতৃবৃন্দ বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সংঘাতময় করার একটি গভীর ষড়যন্ত্র।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু, সদস্য সচিব সাজিদ রওশন ঈশান, নারী নেত্রী হিমেলসহ দলটির বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।