ঢাকা | অক্টোবর ১৬, ২০২৬ - ১০:২০ অপরাহ্ন

শিরোনাম

সড়ক ও জনপথ শ্রমিকদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Friday, October 16, 2026 - 9:31 pm

স্টাফ রিপোর্টার: সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে রাজশাহীতে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজশাহী সড়ক ভবন চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু এবং রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মো. মাইনুল হক হারু। আলোচনা সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীসহ অন্যান্য শ্রমিক-কর্মচারীদের বিদ্যমান নানা সমস্যা এবং তা নিরসনের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।