ঢাকা | অগাস্ট ৩১, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলায় ২৭ জনের কর্মসংস্থান

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংকের অর্থায়নে রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আঞ্চলিক চাকরি-মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৭ জন প্রতিবন্ধী প্রার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সোমবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নশট্রি) আয়োজিত এ মেলায় ২০০ জনেরও বেশি চাকরিপ্রার্থী অংশ নেন। মেলায় ১৭টি স্থানীয় ও জাতীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইরতিজা আহসান, উপসচিব মো. কামাল হোসেন, নশট্রির যুগ্ম মহাপরিদর্শক মো. বুলবুল আহমেদ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ডিএমডি মনজুলা মোরশেদ। বি-স্ক্যান ও নশট্রির সহযোগিতায় আয়োজিত এই মেলায় প্রার্থীদের সফট-স্কিল ওরিয়েন্টেশন ও সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়।