ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে বিপুল মাদকসহ পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৪টি ইয়াবা, ৬৬ বোতল এসকাফ সিরাপ, মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি কুড়াল জব্দ করা হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) গাজিউর রহমান। পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর ৫টার দিকে মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল এসকাফ সিরাপ ও নগদ ১ লাখ ৫০ হাজার ৭০০ টাকাসহ জাকারুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার বকতিয়ারাবাদ (মালদা কলোনী) এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ২৪টি ইয়াবা, ১০ হাজার ৬ ৯০ টাকা, মোবাইল ও কুড়ালসহ ওমর ফারুককে (২৪) গ্রেপ্তার করে পুলিশ ও স্থানীয় জনতা। এছাড়া পবা থানার বাগসারা এলাকা থেকে ৭০টি ইয়াবাসহ সুইটেম (৪৮) ও সজিব আলীকে (৩৯) গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২:

এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে। আরএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।