ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

আমুস্টে স্প্রিং ও ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • আপডেট: Monday, August 31, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: আহ্ছানিয়া মিশন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (আমুস্ট) স্প্রিং ও ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম মনজুর হোসেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার পাশাপাশি নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন।