ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ২:৩০ পূর্বাহ্ন

বাঘায় জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় জননী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতকের মূমূর্ষ অবস্থায় রাজশাহী শহরের একটি হাসপাতালে রেফার্ডের পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ৩টায় বাঘা পৌর সদরে জননী ক্লিনিকে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পরপর নবজাতক অসুস্থ হয়ে যায়। তাকে দ্রুত রাজশাহী শহরের একটি হাসপাতালে রেফার্ডের পথে মৃত্যু হয়। এই ক্লিনিকে এর আগেও অপারেশনের পর জটিলতার অভিযোগ আছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ডা. আকতারুজ্জামান বলেন, আমি ও অ্যানাসথেসিয়ার চিকিৎসক ডা. তুহিন মিলে অপারেশন করেছি। অপারেশন সফল ছিল। তবে নবজাতকের গলায় নাড়ির প্যাঁচ ছিল। প্রাথমিক পরিচর্যার পর উন্নত চিকিৎসার জন্য শহরে রেফার্ড করা হয়।

নবজাতকের আত্নীয় উপজেলার খায়েরহাট গ্রামের শিমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, নবজাতকের যে সমস্যা হয়েছে তা শহরে হাসপাতালে নিয়ে যেতে পারলে ঠিক হয়ে যেত। কিন্তু নবজাতক পৌঁছার আগে মারা গেছে। তবে নবজাতকের মৃত্যুর বিষয়ে কর্তৃপক্ষ জানে না। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।