ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কার্যকর অফিস ব্যবস্থাপনা কৌশল ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রুয়েট অডিটরিয়ামে কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রেজেন্টেশন ও প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার। এতে রুয়েটের ৪৬০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। প্রশিক্ষণকালে প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) গুরুত্ব তুলে ধরে অফিস পরিচালনায় দক্ষ হয়ে ওঠার পরামর্শ দেওয়া হয়।