ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিসিক শিল্প মালিক সমিতির (বিএসএসএমএস) ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে।

সোমবার নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (২০২৬- ২০২৯) মেয়াদের নির্বাচন আগামী ১৫  সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তফসিল অনুযায়ি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ৪ আগষ্ট সকাল ১১ টা। আপীল বোর্ড কতৃক প্রাথমিক ভোটার তালিকার আপত্তি গ্রহণ ৫ আগষ্ট সকাল ১১ টা থেকে দুপুর ২ টা। আপীল বোর্ড কতৃক আপত্তি শুনানি গ্রহণ  (যদি থাকে) ৬ আগষ্ট সকাল ১১ টা থেকে ১ টা। আপীল বোর্ড কতৃক আপত্তি শুনানির ফলাফল ওইদিনই বিকেল ৩ টায়।

চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ আগষ্ট সকাল ১১ টায়। মনোনয়ন পত্র বিক্রয় শুরু ৯ আগষ্ট সকাল ১১ টা হতে দুপুর ২ টা। মনোনয়নপত্র বিক্রির শেষ দিন ১২ আগষ্ট ১১টা হইতে দুপুর ২ টা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন  ১৬ আগষ্ট সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাই ১৭ আগষ্ট সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত। বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ১৮ আগষ্ট দুপুর ২ টা। প্রার্থীতা প্রত্যাহার ২৫ আগষ্ট  সকাল ১১ টা হতে দুপুর ২ টা। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৭ আগষ্ট সকাল ১১ টা হতে দুপুর ২ টা। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত।

নির্বাচন শেষে ভোট গণণা ও প্রাথমিক ফলাফল ঘোষনা করা হবে। ফলাফল সংক্রান্ত আপত্তি গ্রহন ১৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা। আপিল বোর্ড কর্তৃক আপত্তির শুনানী গ্রহন (যদি থাকে) ১৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা। চুড়ান্ত ফলাফল ঘোষনা ২২ সেপ্টেম্বর সকাল ১১টা।

এছাড়াও নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে অবগত হবার জন্য সমিতির অফিসে যোগাযোগ করার জন্য সমিতির সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু এবং নির্বাচন কমিশন সদস্য হিসেবে অ্যাডভোকেট নুর-এ কামরুজ্জামান ইরান নির্বাচন পরিচালনা করবেন।