তরিকুল শিবলী’র মৃত্যুতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক
প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ কাভার করার সময় গতকাল মঙ্গলবার চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার তরিকুল শিবলী মৃত্যুবরণ করেছেন। কর্মরত অবস্থায় এই সাংবাদিকের মৃত্যুতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।
নিহত সাংবাদিক শিবলী দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্তও তিনি তার দায়িত্বে অবিচল ছিলেন। রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার এই দায়িত্ববোধ, কাজের প্রতি আন্তরিকতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এবং তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছে।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে, নিহত সহকর্মী তরিকুল শিবলী বৈরী আবহাওয়া দীর্ঘক্ষণ সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন। এক পর্যায়ে অসুস্থ্য হয়ে গেলে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সংবাদ প্রতিষ্ঠানগুলোর প্রতি মাঠের সংবাদ কর্মীদের প্রতি যত্নবান হবারও আহ্বান জানায়।
এক শোক বার্তায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মেহেদী হাসান শ্যামল ও সদস্য সচিব জাবিদ অপু তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন।
পৃথক দুটি শোক বার্তায় আরটিজেএর আহবায়ক ও সদস্য সচিব বলেন, এমন ঘটনা সংবাদ কর্মীদের জন্য বড় বেদনাদায়ক। পরিবারে রেখে যাওয়া তার দুই কন্যা ও নিহতের পরিবারকে সহযোগীতা করার জন্য সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন তারা। তারা বলেন, আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন-আমিন।











