ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১২:৫৪ পূর্বাহ্ন

রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১২তম কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: “অধিকার আদায়ের জন্য চাই সকল জনজাতির বৃহত্তর ঐক্য”—এই স্লোগানকে সামনে রেখে গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১২তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সিসিবিভিও এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মানির সহায়তায় রক্ষাগোলা সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের প্রায় এক হাজার প্রতিনিধি ও নেতৃবৃন্দ অংশ নেন।

রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল।

অনুষ্ঠানে জনজাতির অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ঐক্য, খাদ্য ও জীবিকা নিরাপত্তা এবং নিজস্ব সংস্কৃতি সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া কংগ্রেসের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনের পাশাপাশি সংগঠনের নীতিমালা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।