ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ১১:৫৬ অপরাহ্ন

রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে ভূমিমন্ত্রীর ১৭ লাখ টাকা অনুদান

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত ও সরকারি অনুদান প্রদান করেছেন ভূমিমন্ত্রী। প্রতিটি মণ্ডপে ২০ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকার এই অনুদান দেয়া হয়।

শনিবার দুপুরে রাজশাহীর ধর্মসভায় আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

রাজশাহীর ইতিহাস সৌহার্দ্যের ইতিহাস। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারসহ সনাতন ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।