ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের দাবির মুখে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:34 pm

রুয়েট প্রতিনিধি: পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প-উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত বিভাগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জুম গ্রুপের বার্তায় কোরআন শরিফ ও ধর্মীয় বিভিন্ন আয়াত নিয়ে সাঈদ ইমতিয়াজ আহমেদের কিছু মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে প্যানেল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিভাগীয় প্রধান জানান।