ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

রুয়েটের ১১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:36 pm

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রুয়েটের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.  কামরুজ্জামানসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ।

সভায় একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি রুয়েটে একটি পৃথক ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ (ঋড়ৎবরমহ খধহমঁধমব ঈবহঃৎব) চালুর আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয়।