ঢাকা | অক্টোবর ১০, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের যাত্রা

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: আধুনিক ও ইসলামী শিক্ষার সুসমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে রাজশাহীতে ‘ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ’-এর শাখা চালুর অংশ হিসেবে প্যারেন্টস কনফারেন্স ও ভর্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. ফজলুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রতিষ্ঠানটির রাজশাহী শাখার প্রধান উপদেষ্টা ড. সালেহ্ হাসান নকিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবিব ইমরোজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. সেতাউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন ডিরেক্টর ও ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখার ম্যানেজার মাইনুল ইসলাম।

বক্তারা বলেন, বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রয়োজন। আধুনিক জ্ঞান ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোনালী/জগদীশ রবিদাস