ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:03 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় জাহিদ উদ্দিন (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শ্রমিক সোনামসজিদ বালিয়াদিঘী এলাকার মৃত মুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে নিজ বাড়ি হতে ভ্যান গাড়িযোগে সোনামসজিদ শ্রমিক অফিসে যাচ্ছিলেন জাহিদ উদ্দিন।

এ সময় সোনামসজিদ স্থলবন্দর জিরো এলাকায় পৌঁছালে পাথরবোঝাই ভারতীয় একটি ট্রাক পেছন থেকে ভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়।

এতে সড়কের ওপরে পড়ে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।