ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

নাশকতার মামলায় রাজশাহীতে ৩ জন গ্রেপ্তার

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: নাশকতামূলক কর্মকাণ্ড ও মিছিলে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রোববার আরএমপি মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত শনিবার মতিহার থানা পুলিশ খোজাপুরের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন শাকিলকে (৩০) গত ১৮ নভেম্বরের বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলায় গ্রেপ্তার করে।

একই দিন শাহমখদুম থানা পুলিশ খিরসিন ফকিরপাড়ার গোলাম সারওয়ার বাদশাকে (৪৮) গত ২৭ নভেম্বরের বিশেষ ক্ষমতা আইনের মামলায় এবং পবা থানা পুলিশ রামচন্দ্রপুরের নজরুল ইসলামকে (৫৯) গত ১৩ নভেম্বরের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।