ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর রেশম শিল্পে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহীকে রেশম শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক  মাহফুজুর রহমান রিটন।

রোববার দুপুরে নগর ভবনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক  তৌফিক আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। মতবিনিময়কালে রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রেশম শিল্পের সম্প্রসারণ, বিদ্যমান কারখানার অবকাঠামোগত উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম. এ. মান্নান, পরিচালক (সম্প্রসারণ) আ.ন.ম. আনোয়ারুল হাসান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাসিমা খাতুন, পরিচালক (উৎপাদন ও বিপণন) মিজানুর রহমান, পরিচালক (প্রশাসন) রেজা হাসান, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নুর-ই-সাঈদ এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু উপস্থিত ছিলেন।

বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ:

এদিকে রোববার দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কেশবপুর শাহী জামে মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ১৬ নম্বর ওয়ার্ডের বখতিয়ারাবাদ জামে মসজিদের নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে কমিটির সদস্যরা মসজিদগুলোর উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করলে প্রশাসক সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কেশবপুর শাহী জামে মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যসচিব নুরুন নবী শাহীন, পেশ ইমাম ওসমান গনি, প্রধান উপদেষ্টা ফজলে কবির টুটুল, সদস্য শরিফুল ইসলাম কচি, রেজাউল করিম তুহিন, আব্দুল আজিজ চৌধুরী, আব্দুস সাত্তার ও জহির হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বখতিয়ারাবাদ জামে মসজিদের নবনির্বাচিত পরিচালনা কমিটির পক্ষে পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুয়াজ্জিন আব্দুল আওয়াল, নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মো. এহসানুল কবির, ক্যাশিয়ার নিজাম উদ্দিন, অডিট সম্পাদক ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এম এ কামালসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময়:

এর আগে রোববার সকালে নগর ভবনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মহানগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। উদযাপন কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করলে প্রশাসক ইতিবাচক আশ্বাস দেন। মতবিনিময়কালে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল হক, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব ড. ফিরোজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুন্নু এবং সদস্য বিউটি খাতুন, সাদিউল ইসলাম সজীব ও এহসানুল হক সৌরভসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস