ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট: Friday, November 27, 2026 - 10:04 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (১৯) নামের এক চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের বাঘা উপজেলা চন্ডিপুর বাজারের জিয়া মিষ্টান্ন দোকানের সামনে এই ঘটনাটি ঘটেছে। নাসির উদ্দিন বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, রাজশাহীর নওহাটায় কোল্ড স্টোরেজ থেকে আলু বোঝায় করে একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি চারঘাট-ঈশ্বরর্দী মহাসড়কের বাঘা উপজেলা চন্ডিপুর বাজারের জিয়া মিষ্টান্ন দোকানের সামনে পৌঁছলে চন্ডিপুর থেকে বাঘার দিকে যাওয়া কাঠের গুড়া বুঝায় আরেক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় গুড়া বুঝায় ট্রাকের চালক নাসির উদ্দিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার বেগতিক দেখে দায়িত্বরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ভর্তি করার পর সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়। আলু বোঝায় ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে গেছে।

এ বিষয়ে বাঘা থানার ডিউটিরত এসআই আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময়ে এ এলাকায় ছিলাম। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আহত ট্রাক চালক নাসির উদ্দিনকে মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়। পরে শুনেছি সে মারা গেছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।