ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি, অফিসে তালা

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:20 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দৃশ্যমান থাকায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ করা হয়েছে।

জানা গেছে, উপজলোর বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানের ছবি দৃশ্যমান দেখে স্থানীয়রা প্রধান শিক্ষিকা আমেনা খাতুন এর  বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে ও অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। পরে উপজেলা প্রাথমকি শিক্ষা বিভাগের র্কমর্কতার হস্তক্ষেপে দুই ঘণ্টা পর অফিসের তালা খুলে দেওয়া হয়।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমটিরি সভাপতি ও বাউসা ইউনয়িন যুবদলের সভাপতি ইনামুল হক বলেন, সকালে এক অভিভাবক সন্তানকে বিদ্যালয়ে দিতে এসে দেওয়ালে শেখ মুজবিুর রহমানের বড় ছবি দেখতে পান। বিষয়টি জানা জানি হলে স্থানীয় কয়েকজন তাকে ফোন করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরস্থিতিরি কথা জানান। পরে তিনি সেখানে গিয়ে লোকজনের সমাগম দেখতে পান। তিনি আরও বলেন, বিদ্যালয়ের অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে বলে এর আগেও অনেকে তাকে জানিয়েছেন।

এ বিষয়ে তিনি একাধিকবার প্রধান শিক্ষিকাকে ছবি অপসারণের কথা বলেছেন। তার অভিযোগ, প্রধান শিক্ষিকা র্দীঘদিন ধরে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন এবং বিদ্যালয়টি নিজের ইচ্ছেমতো পরিচালনা করেন। ছবিটি এখনো দৃশ্যমান রাখার পেছনে রাজনৈতিক উদ্দশ্যে রয়েছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষিকা আমেনা খাতুন স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সকাল ৯টার আগেই বিদ্যালয়ে উপস্থিত হন। এসে দেখেন, বিদ্যালয়ের বারান্দার গেটে তালা লাগানো হয়েছে। এ সময় একজন সহকারী শিক্ষক অফিসের ভেতরে অবস্থান করছিলেন এবং অন্য শিক্ষিকরা বাইরে ছিলেন।

প্রধান শিক্ষিকা আরও বলেন, গত ৫ আগস্টের সরকারি নির্দেশেনার পর বিদ্যালয়ের সব ছবি নামিয়ে রাখা হয়েছিল। বারান্দার দেয়ালে পেইন্টিং করা ছবিটিও সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়। মঙ্গলবারও তিনি ছবিটি চুন দিয়ে মোছা অবস্থায় দেখেছেন। কিন্তু বুধবার সকালে নৈশপ্রহরী বারান্দার তালা খুলে অন্য ভবনে যাওয়ার পর কে বা কারা ছবিটি পরিষ্কার করে দৃশ্যমান করেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই তার ওপর বিক্ষোভ ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম বলেন, সকালে বারান্দার তালা খুলে তিনি অন্য একটি ভবনে পরিষ্কারের কাজে যান। এ সময় কে বা কারা দেওয়ালের ছবিটি পরিষ্কার করেছে, তা তিনি দেখেননি। তবে আগের দিন ছবিটি সাদা চুন দিয়ে মোছা অবস্থায় ছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা র্কমকর্তা গোলাম রব্বানী বলেন, ইউএনও ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নির্দেশেনা অনুযায়ী প্রধান শিক্ষিকাকে বদলির আবেদন করার পরার্মশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের দেওয়ালে থাকা ছবিটি কে বা কারা পরিষ্কার করে দৃশ্যমান করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তজেনা বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।