ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

পাবনায় নকল বিদেশি মদ তৈরির কারখানায় উপকরণসহ আটক ২

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:38 pm

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নকল বিদেশি মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ও সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদী উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক অফিসের পাশের একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ওই ভবন থেকে প্রায় ১০০ লিটার মদ জাতীয় তরল পদার্থ এবং প্রায় ২ হাজার লিটার মদ তৈরির উপকরণ জাওয়া ও মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত জাভেফ জাফর এবং ওই ভবনের মালিক উজ্জ্বল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নকল বিদেশি মদ তৈরি করে আসছিল। পরে এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে সরবরাহ করা হতো।