ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে আদিবাসী শিল্পীদের ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, November 7, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে ‘গানের আসর—গানে গানে সম্প্রীতি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজশাহীর একটি ফুড কোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম কনক, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সামশন হাঁসদা, আদিবাসী গবেষক ও লেখক স্টিফান সরেন, উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শাহিনূর রহমান সোনা, সমাজকর্মী আফজাল হোসেন।

বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ সংগীতের বৈচিত্র তুলে ধরা হয়। গানের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, গান ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মাধ্যমে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়।

পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আদিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিত করার ওপর গুরুত্ব দেয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ঐতিহ্য উন্নয়ন ও সাংস্কৃতিক সংস্থা।